BSL News 365
Friday, March 10, 2023
Thursday, January 19, 2023
নওগাঁর বদলগাছিতে কেন এমন হাড়কাঁপানো শীত
রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে তিন দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এর মধ্যে নওগাঁর বদলগাছিতে আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
দেশের শীতের :
‘হটস্পট’ হিসেবে বিবেচনা করা হয় মোটামুটি তিনটি এলাকাকে। সেগুলো হলো—পঞ্চগড়ের তেঁতুলিয়া, মৌলভীবাজার এবং চুয়াডাঙ্গা। এই এলাকার বাইরে বদলগাছিতে তাপমাত্রা এত কম হওয়ার কারণ বলেছেন আবহাওয়াবিদেরা।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, তিন হটস্পটের বাইরে দেশের অনেক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা আগেও রেকর্ড করা হয়েছে। দুই দিন আগেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে। আসলে উপমহাদেশীয় উচ্চচাপ বলয় যেদিকে প্রবাহিত হবে, তাপমাত্রা সেদিকে কম থাকে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর আজ প্রথম আলোকে বলেন, এই উচ্চচাপ বলয় এখন খানিকটা নিচু হয়ে প্রবাহিত হচ্ছে রাজশাহী, নওগাঁ ও ঈশ্বরদী অঞ্চল দিয়ে। তাই এ অঞ্চলের জনপদ বদলগাছি এলাকায় তাপমাত্রা কম। এই একটি স্টেশনে তাপমাত্রা কমে যাওয়ার ক্ষেত্রে আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। এই মৌসুমে এসব এলাকা দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে বদলগাছিতে তাপমাত্রা কমে গেছে বেশ খানিকটা। কালকে হয়তো অন্য এলাকায় এমন কম তাপমাত্রা থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, তারা দেশের ৬০টির বেশি স্টেশন থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে। এর মধ্যে একটি স্টেশন আছে নওগাঁর বদলগাছিতে।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
টানা চার দিন ধরে নওগাঁয় বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। হাড়কাঁপানো শীতে বিপাকে পড়েছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল জনপদের মানুষ। আজ সকাল ৯টায় নওগাঁর বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশার পরিমাণ কমে রোদের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাস অব্যাহত থাকায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড নওগাঁয়
-
রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে তিন দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এর মধ্যে নওগাঁর বদলগাছিতে আজ বৃহস্পত...
